দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গায় নিখোঁজ শরিফুলের হদিঁস মেলেনি ২১ দিনেও ছেলেকে ফিরে পেতে প্রশাসনের কাছে পিতামাতার আকুতি

আপলোড তারিখঃ 2016-10-12 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গায় নিখোঁজ শরিফুলের হদিঁস মেলেনি ২১ দিনেও ছেলেকে ফিরে পেতে প্রশাসনের কাছে পিতামাতার আকুতি ছবির ক্যাপশন:
`ddddd` কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়ার আমির হোসেনের ছেলে আজ দীর্ঘ ২১দিন ধরে নিখোঁজ রয়েছে। তাঁর ভাগ্য কি ঘটেছে জানেনা তাঁর অসুস্থ বাবাসহ পরিবারের লোকজন। তবে এ জন্য একই এলাকার আমিনুল কে দায়ী করে শরিফুলের বাবা আমির বাদী হয়ে আমিনুলসহ ৪ জনের নামে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে মামলা করেছে বলে জানা গেছে। আমির জানান আমার ছেলের আজ পর্যন্ত কোন খোঁজ পায়নি। সে বেচে আছে না মরে গেছে তাও জানিনা। আমির তার ছেলেকে ফিরে পেতে বিষয়টি তদন্তপুর্বক চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহাদোয় রশিদুল হাসানের আশু হস্তক্ষেপ কামনা করেছে। দীর্ঘ ২১ দিনেও শরিফুলের কোন খোঁজ না পাওয়ায় আমিরের পরিবারে চলছে শোকের মাতম। ছেলের কোন সন্ধান না পেয়ে বিছানাগত হয়ে পড়েছে আমির। আমির জানান আমি ছেলে হারিয়ে পাগল প্রায় অবস্থা। আমি কি আমার ছেলেকে আর ফিরে পাবোনা। প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনারা তদন্ত করেন। করলেই সব সত্য বের হয়ে যাবে। আমার ছেলে আজ দীর্ঘ ২১ দিন নিখোঁজ। সেই থেকে আজ অবধি আমি ঠিকমত ঘুমাতে পারিনা, খেতে পারিনা। আমি অসুস্থ। আমি সুষ্ঠ বিচার চাই। সত্য ঘটনা গভীর তদন্ত করে উদঘাটনের ও দাবী জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)