দলের সিদ্ধান্ত আ. হামিদকে জানালেন শেখ হাসিনা হাসিনা

আপলোড তারিখঃ 2018-02-01 ইং
দলের সিদ্ধান্ত আ. হামিদকে জানালেন শেখ হাসিনা হাসিনা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগ যে মো. আবদুল হামিদকে প্রেসিডেন্ট পদে রেখে দিচ্ছে, তা তাকে জানিয়ে এলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের সিদ্ধান্ত হওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে যান শেখ হাসিনা। দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি। শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়ন সংক্রান্ত আওয়ামী লীগের নির্বাচন বোর্ডের সিদ্ধান্তপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, `আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত হওয়ায় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।` আবদুল হামিদ এসময় তাকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান। আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসময় উপস্থিত ছিলেন। রাত ৮টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হলে এটাই হবে আবদুল হামিদের শেষ মেয়াদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)