মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া গ্রামে আওয়ামী যুবলীগের উদ্যোগে ময়লা পানি ও বর্জ্য পদার্থ অপসারণ

আপলোড তারিখঃ 2016-10-11 ইং
মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া গ্রামে আওয়ামী যুবলীগের উদ্যোগে ময়লা পানি ও বর্জ্য পদার্থ অপসারণ ছবির ক্যাপশন:
`IMG_20161010_094051` মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ড সোনাপুর মাঝপাড়ায় গতকাল সোমবার সকাল ৯টায় সরকারি রাস্তার দুই পাশের ময়লাপানি, বর্জ্য পদার্থ অপসারণ করেছে সোনাপুর- মাঝপাড়ার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা। মাঝপাড়ার সরকারী রাস্তার দু’পাশে দীর্ঘদিন ধরে গোবর সার ও ময়লা আর্বজনা ফেলে আসছে রাস্তার দু’পাশের থাকা বসত বাড়ির লোকজনেরা। কিন্তু অতিরিক্ত বর্জ্য জমা হওয়ায় রাস্তা সরু ও দুর্গন্ধে  জনসাধারণের চলাচল অসহনীয়  হওয়ায়  নিজ উদ্যোগে  আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মিরা পরিচ্ছন্নতা অভিযান চালায়। এলাকাবাসী মনে করে এধরনের অভিযান চলতে থাকলে  আমরা সবাই এমনিতেই সচেতন হয়ে যাব। আওয়ামী লীগ ও যুবলীগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছ এলাকাবাসী। এ পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু মিয়া এবং ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ আব্বাস। আরও উপস্থিত ছিলেন ভিকু, নিহাজ, আল আমিন, আনারুল ইসলাম ড্রাইভার, মোস্তাকিম, আনোয়ার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)