আলমডাঙ্গা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2016-10-11 ইং
আলমডাঙ্গা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
`IMG_20161010_125011` আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনের অবসর জনিত কারনে সহকারি শিক্ষকদের উদ্যোগে  গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সহকারি শিক্ষক ইকবাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইসি ইন্সট্রাক্টর আবু তাহের, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন, সৈয়দ মাসুদুল ইসলাম, শাহজাহান রেজা, শাহরিয়ার কবির, ছবির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী উচ্চমান সহকারি হাফিজ উদ্দিন। সহকারি শিক্ষক ফিরোজুল ইসলামের পরিচালনায় সহকারি শিক্ষক আনিছুজ্জামান, তবিবুর রহমান, আব্দুল মজিদ, জনির উদ্দিন, তোহিদুল হক, জহুরুল হক, আশরাফুল ইসলাম, শান্তনু চক্রবর্তী, শফিকুর রহমান, আলিহীম, আহসান কবীর, হাবিবুর রহমান, জহুরুল হক, মামুনুজ্জামান, হাসান সাদিক, হাফিজুর রহমান, অফিস সহকারি সমিরণ বিশ্বাস, নাজমুল হাসান, হিসাব সহকারি হাসান আলী প্রমূখ। সভা শেষে বিদায়ী উচ্চমান সহকারি হাফিজ উদ্দিনকে প্রধান অতিথি শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)