আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ববিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে আজ। এর মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৩তম আসর শেষ হবে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে চলতি বছরের ৫৩তম বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত ১২ জানুয়ারি শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৪ জানুয়ারি শেষ হয়। প্রথম ধাপে ইজতেমায় অংশ নেন দেশের ১৬ জেলার মুসল্লিরা। দ্বিতীয় পর্বেও ১৬ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। মোনাজাতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, গাজীপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানসহ অনেকে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আজ পর্যন্ত ৪৫টি দেশের প্রায় ৪ হাজার মুসল্লি যোগদান করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)