জীবননগরে রানী ফুডের পচা রুটি বিস্কুটে বাজার সয়লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

আপলোড তারিখঃ 2016-10-08 ইং
জীবননগরে রানী ফুডের পচা রুটি বিস্কুটে বাজার সয়লাব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন ছবির ক্যাপশন:
`rrrrrr` জীবননগর অফিস: জীবননগরে পচা রুটি, বিস্কুটে বাজার সয়লাব। প্রতিনিয়িত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ওপশার মানুষেরা এই পচা রুটি, বিস্কুট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ছে এমনকি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। জীবননগর শহরে রানী ফুড এই ধরণের অস্বাস্থ্যকর খাবার বাজারে পরিবেশন করছে বলে অভিযোগ উঠেছে। জীবননগর তেতুলিয়া গ্রামের মুদি দোকান ব্যবসায়ী হাসেমের দোকানে এবং বাড়ভাঙ্গার খাদেমের দোকানসহ এই উপজেলার বিভিন্ন মুদি দোকানে ই সমস্ত পচা খাবার সরেজমিন ঘুরে দেখা যায়। এবিষয়ে জীবননগরের ইনস্ট্রাক্টর জামাল হোসেন এই প্রতিবেদককে জানান, রানী ফুডকে কয়েকবার সতর্ক করা হয়েছে। তাদের এই ধরণের পচা খাবার বাজারে পরিবেশন করতে নিষেধ করতে গেলে রানী ফুড মালিকের ছেলে সাগর আমাকে হত্যার হুমকী দেয়। আমি বিষয়টি উর্দতন কর্তৃপক্ষকে আজ লিখিতভাবে জানাবো। এছাড়া ইনস্ট্রাক্টর জামাল হোসেন আজ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করবেন বলে জানা গেছে। এবিষয়ে রানী ফুড মালিকের ছেলে সাগরের এমন আচারণে স্থানীয় হতবাগ হয়ে পড়েন। কিন্তু সরকার সমর্থিত হওয়ায় কেউ কিছু বরতে সাহস পাননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)