জীবননগর দৌলৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

আপলোড তারিখঃ 2016-10-07 ইং
জীবননগর দৌলৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ছবির ক্যাপশন:
`IMG_2634` জীবননগর অফিস: জীবননগর দৌলৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে জীবননগর দৌলৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪শ৫৩জন ছাত্র/ছাত্রীদের দুপুরের খাবার বিতরন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ইন্সট্রাক্টর হাবিবুর রহমান। এসময় পৌর কাউন্সিলর আবুল কাশেম, মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুনসহ স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৌলৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান হোসেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)