গাংনীর গাড়াডোবে ডাকাতদলের হানা : জনতার প্রতিরোধে আটক ১

আপলোড তারিখঃ 2017-12-16 ইং
গাংনীর গাড়াডোবে ডাকাতদলের হানা : জনতার প্রতিরোধে আটক ১ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে মধ্যরাতে হানা দেয় একদল ডাকাত। এসময় জনতার প্রতিরোধের মুখে পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত দলের এক সদস্য আটক হয়। আটককৃত ডাকাত সদস্য রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কালিতলা গ্রামের আব্দুল হকের ছেলে হাসানুজামান। পরে গাড়াডোব গ্রামের মাঠপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বোমা দুটি উদ্ধার করে পুলিশ। গাড়াডোব গ্রামের সমাজকর্মি মিজানুর রহমান জানান, রাতে গাড়াডোব গ্রামে একদল ডাকাত হানা দেয়। পরে জনগনের প্রতিরোধের মুখে ডাকাত পিছু হটে। একজন ডাকাত সদস্য ধরা পরে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বোমা সেই ডাকাতদলের ফেলে রাখা হতে পারে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, লাল টেপ দিয়ে মোড়ানো হাতবোমা দুটি গাড়াডোব-আমঝুপি সড়কের পাশে একটি আমবাগানের মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে গাংনী থানা পুলিশের একটি দল বোমা দুটি উদ্ধার করে বালু ও পানি ভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)