দেশে আগাম নির্বাচন হচ্ছে না; কোনো কারণও নেই, সম্ভাবনাও নেই

আপলোড তারিখঃ 2017-12-08 ইং
দেশে আগাম নির্বাচন হচ্ছে না; কোনো কারণও নেই, সম্ভাবনাও নেই ছবির ক্যাপশন:
গাংনীতে ডিসি ইকোপার্কের উদ্বোধন : ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাশেদ খান মেনন মেহেরপুর প্রতিনিধি: সংবিধানে যেভাবে আছে সে ভাবেই নির্বাচন হবে। শেখ হাসিনার অধিনে যে সরকার আছে, সেই সরকারের অধিনেই নির্বাচন হবে। যদি সহায়ক সরকার বলেন, আজকে যে সরকার আছে সেই সরকারই সহায়ক সরকার। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মেহেরপুরের গাংনীতে ডিসি ইকোপার্ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, বিএনপি নেত্রী বলেছিলেন অবরোধ না তুলে তিনি ঘরে ফিরবেন না। আমি জানি না তিনি আজ পর্যন্ত সেই অবরোধ ঘোষণা দিয়ে তুলেছেন কিনা। এবারো যারা বলছেন তিনি জেলে গেলে নির্বাচন হবে না। কিন্তু তারা জানেন নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর মত কোন শক্তি বা সামর্থ বিএনপির নেই। এরপর বেলা সাড়ে ১২টার সময় ফলক উন্মোচন ও কবুতর উড়িয়ে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় কুঠিবাড়িতে নতুন তৈরি করা ইকোপার্কটির শুভ উদ্বোধন করেন তিনি। এসময় ইকোপার্ক চত্বরে একটি হরিতকি বৃক্ষ রোপন করে। পরে ইকোপার্ক উদ্বোধন উদ্বোধন উপলক্ষে পার্ক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খান মেনন। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবলু হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এমএ মাবুদ। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক। সমাবেশ শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)