দামুড়হুদায় বিজিবির অভিযানে প্রায় দু’লাখ টাকার ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2017-12-07 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে প্রায় দু’লাখ টাকার ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: দামুড়হুদার জয়নগর ও ঈশ্বরচন্দ্রপুর থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। পৃথক অভিযানে জয়নগর নদীর পাড় থেকে ২শ’ বোতল ফেনসিডিল, ঈশ্বরচন্দ্রপুর থেকে ২শ’ পিস ইয়াবা ও জয়নগর মেহগনী বাগান নামক স্থান থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩০২ বোতল ফেনসিডিল ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটের সর্বমোট মুল্য ১ লাখ ৮০ হাজার টাকা। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাত আনুমানিক আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামে অভিযান চালান। এ সময় জয়নগর নদীর পাড় নামক স্থান হতে ২শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এদিকে, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। এ সময় ঈশ্বরচন্দ্রপুর পাকা রাস্তার উপর হতে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ``অপরদিকে, বুধবার রাত আনুমানিক ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামে অভিযান চালান। এ সময় জয়নগর মেহগনী বাগান নামক স্থান হতে ১০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮শ টাকা। উদ্ধারকৃত ৩০২ বোতল ফেন্সিডিল এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেটের সর্বমোট মুল্য ১ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)