দর্শনায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

আপলোড তারিখঃ 2026-11-29 ইং
দর্শনায় যুবদলের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়ে দর্শনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। গতকাল শনিবার বিকেলে দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকুর আয়োজনে দর্শনা রেল ইয়ার্ড চত্বরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। পরে শত শত নারী ও পুরুষ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।


সমাবেশে আব্দুল্লাহ আল মামুন রিংকু বলেন, এ অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। শান্ত দর্শনাকে অশান্ত করার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন থানা যুবদল নেতা আলতাফ হোসেন, সুলতান মিয়া, মিতুল, আকাশ খান, সজল ও জনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)