মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা-ছেলেসহ আহত ৪

আপলোড তারিখঃ 2026-11-28 ইং
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা-ছেলেসহ আহত ৪ ছবির ক্যাপশন:

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের যাত্রী মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার এআরবি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার খোকসা গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শরিফা খাতুন (৪৫), তাঁর ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (২২), খালেকের স্ত্রী আয়েশা খাতুন এবং কুতুব আলীর স্ত্রী জবেদা খাতুন।
আহত ভ্যানচালক আব্দুর রহমান জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি বারাদি থেকে খোকসা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ইআরবি কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চারজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)