ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘চুয়াডাঙ্গা জেলা ঠিকাদার কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে রাফিতুল্লাহ মহলদার এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফ হোসেন জোয়ার্দার সোনা দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সহসভাপতি শহিদুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু ও আশরাফ বিশ্বাস মিল্টু এবং প্রচার ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিনু। এছাড়া সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়েছে খন্দকার আব্দুর জব্বার সোনা ও ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে।
