জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে ৪০ জন পেল সেলাই মেশিন

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে ৪০ জন পেল সেলাই মেশিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল বুধবার জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ। প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন মো. কোহিনুর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়ল, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খাইরুল বাশার।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়ল বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৪০ জন অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে অনেকেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং সমাজে কেউ পিছিয়ে থাকবেন না।


বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যারা আর্থিক সংকটের কারণে কাজের সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য এ ধরনের সহায়তা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য ও সাংবাদিক সাব্বির সামি মুহিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থান গড়ে তুলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)