ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হোন্ডার নতুন মডেলের মোটরসাইকেল ‘হর্নেট ২.০’। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তাব্যবস্থা ও আকর্ষণীয় ডিজাইনের এই মোটরসাইকেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা কলেজ রোডে অবস্থিত জাকির মোটরসের শোরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মোটরসাইকেলটির উদ্বোধন করা হয়।
এসময় মোটরসাইকেলটির ওপর থেকে পর্দা সরিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জাকির মোটরসের স্বত্বাধিকারী মো. জাকির হোসাইন। পরে মোটরসাইকেলটির বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা শেষে কেক কেটে উদ্বোধনী আয়োজন উদ্যাপন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হোন্ডা হর্নেট ২.০ মোটরসাইকেলটিতে রয়েছে ১৮৪ দশমিক ৪ সিসির ইঞ্জিন এবং পূর্ণাঙ্গ ডিজিটাল টিএফটি মিটার। এছাড়া রয়েছে টাইপ-সি ইউএসবি চার্জিং সুবিধা, হোন্ডার নিজস্ব ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং ব্যবস্থা। নিরাপত্তা ও চালকের সুবিধার কথা বিবেচনায় এতে যুক্ত করা হয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ, হ্যাজার্ড সুইচ ও ভোল্টেজ নির্দেশক। পাশাপাশি আগের তুলনায় আরও শক্তিশালী হেডলাইটের সুবিধাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ মো. জুবায়ের আহমেদ, জাকির মোটরসের স্বত্বাধিকারী মো. জাকির হোসাইন, প্রতিষ্ঠানের ম্যানেজারসহ জাকির মোটরসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা। নতুন মডেলের এই মোটরসাইকেলটি উদ্বোধনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার মোটরসাইকেলপ্রেমীদের জন্য হোন্ডার আধুনিক প্রযুক্তির নতুন একটি মডেল বাজারে যুক্ত হলো।
