ছবির ক্যাপশন:
দর্শনা-থানা পুলিশের অভিযানে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আক্তারুজ্জামান বাবুকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার ডিএমপির পল্লবী থানা এলাকায় অভিযান চালায়। এতে অংশ নেন দর্শনা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মোকলেছুর রহমান ও এএসআই মো. মতিয়ার রহমানসহ পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মো. আক্তারুজ্জামান বাবু দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. জুলফিকারের ছেলে। তিনি সংশ্লিষ্ট মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
