চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ

আপলোড তারিখঃ 2026-11-24 ইং
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ছবির ক্যাপশন:

মানবিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট। এর অংশ হিসেবে ইউনিটের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ভবনের তৃতীয় তলায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বিওসিএ ২.০) ট্রেনিং’ শীর্ষক কর্মশালাটি গতকাল সোমবার শেষ হয়।


চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন ইউনিটের সহসভাপতি রফিকুল ইসলাম বিশ^াস। প্রশিক্ষক ও ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এছাড়া কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) কর্মকর্তা মোশাররফ হোসেন খান প্রশিক্ষণে অংশ নেন।


দুই দিনের প্রশিক্ষণে রেড ক্রিসেন্টের শাখা পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন ও ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবীদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর করার কৌশল নিয়ে আলোচনা হয়।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বাস্তব উদাহরণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করেন। স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রমের মান বাড়াতে কীভাবে পরিকল্পিতভাবে কাজ করা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।


কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট এস এম শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফ উর নাহার রিনা, আল-মাসুম বাবু ও আনিসুর রহমান আনিস।


এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও এম এ বারী স্কুলের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষক, ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী, যুবপ্রধান মো. হাবিবুর রহমান, ডেপুটি যুবপ্রধান পারভিনা খাতুন এবং যুব সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।


প্রশিক্ষণের সমাপনীতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে চুয়াডাঙ্গা ইউনিটের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবীদের সাংগঠনিক দক্ষতা আরও বাড়বে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনায় সমন্বয়, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)