জীবননগর সীমান্তে ৩ বাংলাদেশীসহ ১ ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2026-11-23 ইং
জীবননগর সীমান্তে ৩ বাংলাদেশীসহ ১ ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক বাংলাদেশি নাগরিকরা হলেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌর পদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

এ ছাড়া আটক বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বীরভাটি গ্রামের শরিফুল বীরের ছেলে রাহুল বীর (২১)। তাঁর বাংলাদেশি ঠিকানা খুলনা জেলার দিঘলিয়া থানার কালা গ্রাম।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)