চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের মাঠ পরীক্ষা সম্পন্ন

আজ দৌঁড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প

আপলোড তারিখঃ 2026-11-18 ইং
চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের মাঠ পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি) সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সেবার ব্রতে চাকরি’ প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে নতুন নিয়োগবিধি অনুযায়ী আয়োজিত এ পরীক্ষায় প্রার্থীরা ২০০ মিটার দৌঁড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশ নেন। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা জেলা নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা পরীক্ষার কার্যক্রম তদারকি করেন।


এসময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছা. শাহিনা আক্তার, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ফাতিমা হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিয়োগ কার্যক্রমের পরবর্তী ধাপে আজ বুধবার পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় উত্তীর্ণ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌঁড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)