ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান। তিনি হাটবোয়ালিয়া হাসপাতালপাড়ার মরহুম আব্দুল বারেকের ছোট ছেলে। নিজ এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁর পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি সমগ্র বাংলাদেশের নোটারি পাবলিক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব লিগ্যাল পদে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা জজ কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য।
এলাকাবাসীর প্রত্যাশা, তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং মেয়েদের শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সমন্বয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবেন।
হাটবোয়ালিয়া হাসপাতালপাড়ার মরহুম আব্দুল বারেকের ছোট ছেলে অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমানের এ অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর নেতৃত্বে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে- এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
