মেহেরপুর বেলতলাপাড়ায় জমজমাট গাদন টুর্নামেন্ট

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
মেহেরপুর বেলতলাপাড়ায় জমজমাট গাদন টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বেলতলাপাড়া গ্রামে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী গাদন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় বেলতলাপাড়া বন্ধু ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফায়েজ মোহাম্মদ ও শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম রেজা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।


প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শিশিরপাড়া টাঙ্গার মাঠ একাদশ বিজয়ী হয়ে একটি বড় খাসি প্রায় ২২ হাজার টাকা পুরস্কার লাভ করে। অন্যদিকে রানার্সআপ শ্যামপুর কলোনিপাড়া একাদশ একটি ছোট খাসি প্রায় ২০ হাজার টাকা পুরস্কার পায়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। ঐতিহ্যবাহী এ খেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকেরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে খেলা উপভোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)