আন্দুলবাড়ীয়ায় মরহুম রাশেদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়াকে হারিয়ে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়

আপলোড তারিখঃ 2026-11-16 ইং
আন্দুলবাড়ীয়ায় মরহুম রাশেদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ছবির ক্যাপশন:

‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’- এই প্রতিপাদ্য সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় মরহুম রাশেদ মিয়া ভাই স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় ট্রাইবেকারে কুষ্টিয়া ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে জয় পেয়েছে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব।


গতকাল রোববার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বাজারসংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। সেখানে কুষ্টিয়া ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব।


খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ফুটবলে কিক দিয়ে এবং শান্তির প্রতীক দুটি কবুতর আকাশে উড়িয়ে খেলার শুভ সূচনা করেন।


বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, মরহুম রাশেদ মিয়া ভাইয়ের সহোদর রাসেল মিয়া, মোল্লা হাফিজুর রহমান (ইয়া খান), আন্দুলবাড়ীয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী আশিকুল, শেখ জুয়েল হোসেন হাবু ও সাংবাদিকপুত্র মুস্তাসিম বিল্লাহ।


এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগরের সাবেক কৃতী গোলরক্ষক জসীম উদ্দীন জসি, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার জীবন্ত কিংবদন্তি ফুটবলার আব্দুর রাজ্জাক, রাজীব হাসান, দলপতি শামীম শেখ, কাজী ইয়াছিন আলী (টনি), মনোয়ার হোসেন ও মোল্লা শারাফাত হোসেন (টুটা)। এ ছাড়া টুর্নামেন্ট আয়োজক ও পরিচালনা কমিটির ফাহিম হোসেন তুর্ষ, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার গোলরক্ষক রাইয়্যান আরাফাত সোহান, তানভীর রহমান বিশ্বাস, মোল্লা হাসিবুল ইসলাম নিহান, মাসরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম নাহিদ, আবির, জিসান ইসলাম প্রমুখ।


খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সোহান। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর ছিলেন আন্দুলবাড়ীয়া বাজারের কুলতলা ফল ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির (স্বাধন) ও মেসার্স মোল্লা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোল্লা জুয়েল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)