ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মিশুক-ইজিবাইক মালিক সমিতির ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নূর ইসলামকে সভাপতি ও খন্দকার মারুফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কমিটির উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি খোকন, সহসাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন খান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান খান, লাইন সম্পাদক আজিজুল হক আজি এবং কার্যনির্বাহী সদস্য শাহজাহান আলী, মোশারেফ হোসেন ও জিয়াউর রহমান জিয়া। এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মিশুক-ইজিবাইক মালিক সমিতির সব সদস্য উপস্থিত ছিলেন।
