চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে ব্রিফিংয়ে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার

নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতিতে জড়ালে ফৌজদারি মামলা

আপলোড তারিখঃ 2026-11-16 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে ব্রিফিংয়ে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। নিয়োগে বাণিজ্য, স্বজনপ্রীতি কিংবা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে আয়োজিত ব্রিফিং সেশনে তিনি এসব নির্দেশনা দেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

ব্রিফিংয়ে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন ও পূর্ণাঙ্গ ইউনিফর্ম পরে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেন। পাশাপাশি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
নিয়োগপ্রার্থীদের বিষয়ে পুলিশ সুপার বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পরবর্তী সব পরীক্ষায় যোগ্যতা ও মেধার প্রমাণ দিতে পারলেই কেবল নিয়োগের সুযোগ পাবেন প্রার্থীরা। নিজ যোগ্যতায় নিয়োগ পাওয়ার এ সুযোগ কাজে লাগাতে হবে। কোনো প্রার্থী বা তাঁর পরিবার যেন প্রতারক কিংবা দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট- পিইটি) অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ প্রার্থীদের জন্য থাকবে পৃথক লাইন। নির্ধারিত সময়ের আগেই প্রার্থীদের প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে হবে।


পরীক্ষায় অংশ নিতে প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও নির্ধারিত পরিধেয় বস্ত্র সঙ্গে রাখতে হবে। এসব ছাড়া অন্য সব জিনিসপত্র পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। ব্রিফিং সেশনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছা. শাহিনা আক্তারসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)