ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বানে একটি রাজনৈতিক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মুজিবনগর উপজেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজির, এছাড়াও সমাবেশে অত্র উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান লড়াইকে কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
