চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের সংগঠকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

নিত্যানন্দ সাহার মুক্তিযুদ্ধের অবদান প্রতিষ্ঠায় জাল প্রত্যয়নপত্র!

আপলোড তারিখঃ 2026-11-16 ইং
চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের সংগঠকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ডা. আসহাব উল হকের স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা মেসবাহ্ উল হক। তাঁর দাবি, প্রয়াত রাবার স্ট্যাম্প নির্মাতা নিত্যানন্দ সাহা (এন এন সাহা) মুক্তিযুদ্ধে অবদান প্রতিষ্ঠার জন্য তাঁর বাবার স্বাক্ষর জাল করে ১৯৮৪ সালের তারিখ উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র তৈরি করা হয়েছে। এর সুবিধাভোগী নিত্যানন্দ সাহা ও তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল রোববার বেলা একটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মেসবাহ্ উল হক। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।


লিখিত বক্তব্যে মেসবাহ্ উল হক বলেন, তাঁর বাবা ডা. আসহাব উল হক ছিলেন চুয়াডাঙ্গার নির্বাচিত জনপ্রতিনিধি (এমপিপি) ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭১ সালের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা বড়বাজার মোড়ে আয়োজিত এক জনসভায় তিনি স্থানীয় জনসাধারণের পক্ষে প্রতিরোধ যুদ্ধের ডাক দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ সশস্ত্রবাহিনীর দক্ষিণ-পশ্চিম কমান্ডের প্রধান উপদেষ্টা ছিলেন। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


মেসবাহ্ উল হকের অভিযোগ, সম্প্রতি নিত্যানন্দ সাহার মুক্তিযুদ্ধে অবদান প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁর বাবার স্বাক্ষরে ১৯৮৪ সালের ৫ জুন তারিখ উল্লেখ করা একটি প্রত্যয়নপত্রের বিষয়টি তাঁর নজরে আসে। তবে প্রত্যয়নপত্রটি ওই সময়ে দেখা যায়নি। তাঁর দাবি, দলিলটিতে ১৯৮৪ সালের তারিখ উল্লেখ থাকলেও এটি তৈরি ও প্রচার করা হয়েছে তাঁর বাবার মৃত্যুর পর।


তিনি বলেন, নিত্যানন্দ সাহা ২০০২ সালে এবং তাঁর বাবা ডা. আসহাব উল হক ২০১০ সালে মারা যান। অথচ প্রত্যয়নপত্রটিতে তাঁর বাবার স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। মেসবাহ্ উল হকের দাবি, প্রত্যয়নপত্রে থাকা স্বাক্ষরটি তাঁর বাবার নয়; এটি জাল। এছাড়া স্বাক্ষরকারীর পরিচয় ও নাম লেখায় ভুলসহ একাধিক অসংগতি রয়েছে, যা দলিলটির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।


সংবাদ সম্মেলনে মেসবাহ্ উল হক বলেন, জাল প্রত্যয়নপত্র ও এর বিষয়বস্তু নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। যারা এই প্রত্যয়নপত্র তৈরি করেছেন কিংবা তৈরির সঙ্গে জড়িত, তাঁদের সবাইকে এ জালিয়াতির দায় নিতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, প্রত্যয়নপত্রটি ব্যবহার করে প্রয়াত নিত্যানন্দ সাহা বা অন্য কারও পক্ষে কোনো ধরনের প্রচার কিংবা সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে তা জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টতা হিসেবে বিবেচিত হবে। নৈতিকতার স্বার্থে এবং প্রকৃত ইতিহাস প্রতিষ্ঠায় এ জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আনার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)