ছবির ক্যাপশন:
শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ জোগানো এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে জীবননগরের আকলিমা প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীদের চোখে ছিল নতুন স্বপ্নের হাতছানি, অন্যদিকে কৃতী শিক্ষার্থীদের অর্জনে ছিল গর্ব, আনন্দ ও অনুপ্রেরণার উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন জীবননগরের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোছা. রাজিয়া খাতুন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটি শিক্ষক আব্দুর রশিদ, গণিত শিক্ষক মো. আবু সুফিয়ান, সালমা খাতুন, মারুফা আক্তার, তানিয়া খানম, তাজমা খাতুন, নাসরিন আক্তার, শাহানাজ খাতু ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।
