চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-11-14 ইং
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান মুকুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল আলোকদিয়া বাজারে তাঁর নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাসার সামনে থেকে আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো জানানো হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)