জীবননগর ও আলমডাঙ্গায় তরুণ উদ্যোক্তা খুঁজতে

‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
জীবননগর ও আলমডাঙ্গায় তরুণ উদ্যোক্তা খুঁজতে ছবির ক্যাপশন:

জীবননগর অফিস/প্রতিবেদক, আলমডাঙ্গা:
দেশজুড়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করতে এবং তাদের উদ্যোগ চিহ্নিত এবং সহজ শর্তে অর্থায়নের আওতায় আনতে চুয়াডাঙ্গার জীবননগরে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল ব্যাংকের ব্যবস্থপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।


উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে ধারণা প্রদান, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিওনের রিজিওনাল হেড আল আমীন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উপ-পরিচালক মো. আসলাম হোসেন, ইসলামী ব্যাংক পিএলসি জীবননগর শাখার এভিপি মো. আবু জাফর, জীবননগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম,  জীবননগর ব্র্যাক ব্যাংকের এভিপি সঞ্চয় কুমার প্রমুখ।


এদিকে, আলমডাঙ্গায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং সম্ভাবনাময় উদ্যোগে অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েুছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লায়লা কনভেনশন হলরুমে আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে কার্যরত বিভিন্ন ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলামডাঙ্গা কোটপাড়া মসজিদের ইমাম মাওলানা হাসমত উল্লাহর কুরআন তিলাওয়াত ও ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠান শুরু হয়।


কর্মশালায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ^র মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামীম রেজা লিংকন, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি যুগ্ম পরিচালক আল মেহেদী হাসান এবং ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক তকিয়ার রহমান।


কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের এজিএম ও শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান। ইসলামী ব্যাংকের এসপিও মো. শাহাবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা মেহেরুন নেছা, সাদিয়া আফরোজ, খাদিজা একরাম এশা, রহিমা খাতুন এবং উদ্যোক্তা শেখ নাসিফ উজ জামান, জুয়েল রানা, রোহান হক ও জীবন প্রমুখ।


বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাময় উদ্যোগ চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা, ব্যাংকিং সহায়তা ও অর্থায়নের সুযোগ তৈরি করা গেলে তাঁরা নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর সহযোগিতা ও সহজ শর্তে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী তরুনেরা নির্ধারিত আবেদন ফরম পুরন করে সংশ্লিষ্ট উপজেলার  যে কোন তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।আবেদনকারীর সংশ্লিষ্ট  ব্যাংকে আগে থেকে হিসাব থাকা বাধ্যতামুলক নয়। আবেদন জমা দিতে কোনো ফি ও দিতে হবে না। এ কর্মসূচির মাধ্যমে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের উদ্যোগ সম্প্রসারণে অর্থায়নের সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)