মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির গেটে

‘জয় বাংলা’ লেখা ককটেল সদৃশ বস্তু!

আপলোড তারিখঃ 2026-11-12 ইং
মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির গেটে ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে প্রত্যেকের বাড়ির গেটের সামনে থেকে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। ককটেলসদৃশ বস্তুগুলো ‘জয় বাংলা’ হাতে লেখা সাদা কাগজে মোড়ানো অবস্থায় ছিল।


বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময় তার বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান। তাতে হাতে লেখা ‘জয় বাংলা’ একটি কাগজ মোড়ানো ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানতে পারেন একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রেখে যায় কে বা কারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


এ ঘটনায় ওই তিন পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকে সারা বাংলাদেশ ১০ তারিখে আন্দোলন সফল করার লক্ষ্যে অস্থিতিশীল ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করেছেন।


মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে আটকের মধ্য দিয়ে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)