চুয়াডাঙ্গায় ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে

প্রয়াত ৫ ট্রাক শ্রমিকের পরিবার পেল সহায়তা

আপলোড তারিখঃ 2026-11-12 ইং
চুয়াডাঙ্গায় ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের শহীদ আবুল কাশেম সড়কে টাউন মাঠসংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘এটি কোনো দান বা অনুকম্পা নয়; বরং আমাদের প্রয়াত সদস্যদের প্রতি সংগঠনের দায়বদ্ধতা ও তাঁদের অবদানের স্বীকৃতি। তাঁরা জীবদ্দশায় সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলেছেন এবং সংগঠনের সুনাম ও মর্যাদা রক্ষায় ভূমিকা রেখেছেন। তাঁদের সেই অবদানের ঋণ পরিশোধের ক্ষুদ্র প্রয়াস হিসেবেই আজকের এই সহায়তা।’


আর্থিক সহায়তা পাওয়া প্রয়াত পাঁচ সদস্য হলেন- আরজাহান আলী, জহুরুল ইসলাম দুখু, সোহরাব হোসেন, খলিলুর রহমান, ও আরেফিন হোসেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মামুন-অর-রশিদ, সাবেক সভাপতি মো. মুনতাজ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন জানু, সহ-সম্পাদক মো. নবীন মন্ডল, প্রচার সম্পাদক মো. লালন বিশ^াস, সড়ক সম্পাদক মো. ফরহাদ শেখ এবং কার্যকরী সদস্য মো. সোহেল শেখ ও মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রমিক সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)