জীবননগরের সন্তোষপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-11-12 ইং
জীবননগরের সন্তোষপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা মেরে রাসেল হোসেন (২৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এই দুর্ঘটনা ঘটে। রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের বড় ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। মরদেহটির পাশে একটি ব্লু রঙের আরটিআর মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে আছে। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মারা যায় সে।


রাসেল হোসেনের পিতা ইলিয়াস হোসেন বলেন, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। সারা রাত তার নম্বরে ফোন দেওয়া হয়েছে, ফোন রিসিভ করেনি। পরে আজ ভোরে খবর পেলাম সে অ্যাক্সিডেন্ট করেছে। এসে দেখি আমার ছেলে মারা গেছে।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর পার্কের নিকট দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মারা যায় সে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জীবননগর থানা পুলিশ জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ পাঠিয়ে একটি ডেথ সার্টিফিকেট নিয়ে তার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। 
এদিকে, গতকাল বুধবার বাদ আসর নামাজের পর সেনেরহুদা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাসেলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাকে সেনেরহুদা জান্নাতুল কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)