ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিটের প্যানেলের পক্ষে ১৫টি পদে ১৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ফোরামের নেতারা প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলামের কাছ থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল খালেক, ফোরামের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত আসলাম, সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন মইনুল, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, বদিউজ্জামান, আহসান আলী, আসাদুজ্জামান মিল্টন ও শাহজামাল জামালসহ অন্যরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি পদে এম এম শাহজাহান মুকুল, সহসভাপতি পদে আলী হোসেন ও আসাদুজ্জামান গনি সালাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া সদস্য পদে ফরজ আলী, সেলিনা খাতুন, শরিফুল ইসলাম (২), আশিকুর রহমান রাজ, তানভীর আহম্মদ শাওন ও আল আমিন বিশ^াস মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৮ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
