চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত ফি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাবেক ইনচার্জ ফরিদা ইয়াসমিনকে অধিদপ্তরে তলব

আপলোড তারিখঃ 2026-11-11 ইং
চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত ফি ও অর্থ আত্মসাতের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় এবং সেই অর্থের বিপুল পরিমাণ অসামঞ্জস্য ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। ইনস্টিটিউটের সাবেক ইনচার্জ ও বর্তমানে পিআরএল ভোগরত নার্সিং ইন্সট্রাক্টর মোছাঃ ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে এ সংক্রান্ত আর্থিক দুর্নীতির সত্যতা বিচারে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। আগামী ৩০ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক নিজে উপস্থিত থেকে এই শুনানি গ্রহণ করবেন বলে জানা গেছে।


প্রাপ্ত নথিসূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, এই আদায়কৃত বিপুল পরিমাণ তহবিলের উপযুক্ত হিসাব কিংবা খাতওয়ারি খরচের কোনো বৈধ প্রমাণ সংরক্ষণ করা হয়নি।


এর আগে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ব্যক্তিগত শুনানিতে অভিযোগের বিষয়ে যুক্তিসঙ্গত কোনো আর্থিক দলিলাদি দাখিল করতে ব্যর্থ হন অভিযুক্ত ফরিদা ইয়াসমিন। পরবর্তীতে তাঁকে কাগজপত্র জমাদানের অতিরিক্ত সময় দেওয়া হলেও তাঁর জমা দেওয়া বিবরণী পর্যালোচনায় ব্যাংকের পূর্ণাঙ্গ স্টেটমেন্ট, সঠিক বিল-ভাউচার এবং জমা-খরচের কোনো সামঞ্জস্য খুঁজে পায়নি তদন্তকারী কর্তৃপক্ষ।


এমতাবস্থায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা) মোছাঃ ফরিদা ইয়াসমীন স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্ত কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বর মহাখালীস্থ অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত তারিখে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের শতভাগ স্টেটমেন্ট, খাতওয়ারি ব্যয়ের বিল-ভাউচার, প্রশাসনিক অনুমোদনের রেজুলেশন এবং দায়িত্ব হস্তান্তরকালীন অব্যয়িত অর্থের সুস্পষ্ট হিসাব দাখিলের জন্য তাকে কড়া নির্দেশ প্রদান করা হয়। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে শিক্ষার্থীদের পকেট কেটে অর্জিত অর্থ আত্মসাতের এই ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)