আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় নিষিদ্ধ আ.লীগের সাত নেতা-কর্মী আটক

আপলোড তারিখঃ 2026-11-11 ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় নিষিদ্ধ আ.লীগের সাত নেতা-কর্মী আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা অবরোধ কর্মসূচি প্রতিহত করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদকসহ দলটির সাত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভাংবাড়ীয়া ফেরিঘাট মোড় সংলগ্ন আব্দুল্লার বেগুনের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেশজুড়ে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা গোপনে একত্রিত হয়ে ঝটিকা অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মো. মনিরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই আড়তে হানা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর আকস্মিক এই অভিযানে আত্মগোপনের সুযোগ না পেয়ে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।


আটককৃতদের মধ্যে রয়েছেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার আহমেদ বাবলু, ভাংবাড়িয়া গ্রামের রেজাউল করিম, আসমত উল্লা মোল্লা সুজন মেম্বার, আমারত আলী, আজিজুল হক, আকতার আলী এবং মিনারুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, আটককৃত সাতজনকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)