ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য বিক্রির দায়ে আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পেয়ারাতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ। এ সময় জীবননগর থানা পুলিশের সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, পেয়ারাতলা বাজারে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য বিক্রি করছিলেন ব্যবসায়ী আবু সুফিয়ান। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ব্যবসা ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
