ছবির ক্যাপশন:
যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা ও নিরাপত্তাবিষয়ক দক্ষতায় গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বদা আমরা’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আনসার কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আনসার ও ভিডিপির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা।
