ছবির ক্যাপশন:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং মেহেরপুরের গাংনী ও মুজিবনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালি ও আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলমডাঙ্গা:
দিবসটি উপলক্ষে গতকাল রোববার ৩টায় আলমডাঙ্গা উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তমঞ্চ চত্বর থেকে বের হওয়া বিশাল র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শুরুর আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মঞ্চে উপস্থিত হন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সদস্যসচিব ডা. ইদ্রিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার ও মোখলেছুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু এবং বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসনাত শাফী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের আহ্বায়ক জহুরুল ইসলাম মামুন ও সদস্যসচিব প্রিন্স।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আলম শাহ, পলাশ আহমেদ, আবদার আলী, বুলবুল সিরাজী সালাম, আমজাদ হোসেন, ঝন্টু মালিথা, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজা, মিনহাজ উদ্দিন বিশ্বাস চেয়ারম্যান, হারুন অর রশিদ, বকুল হোসেন, শুকুর আলী, আব্দুল মান্নান, হাফিজ, পাপেন, মহসিন, আইন উদ্দিন, টিপু সুলতান, আতাউল হুদা, মনিরুজ্জামান মনির, শফিকুল, রফিকুল ইসলাম, সিদ্দিক মাস্টার, আইনাল হোসেন ও আলমগীর হোসেন লালন। কুমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং পৌর ওয়ার্ড বিএনপির মিন্টু, চমক, রহিদুল, আলতাপ ও আব্দুর রশিদ মালিথাও উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, রহিত ও খন্দকার আব্দুল কাদের; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্যসচিব রাজিব ও যুগ্ম আহ্বায়ক রানা; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাংনী:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, সদস্যসচিব শহিদুল ইসলাম, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ এবং মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, একটি রাজাকার ও স্বৈরাচারী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা দেশের মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। একই সময়ে তাঁর ছেলে তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল।
মুজিবনগর:
দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মোল্লা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও জালাল উদ্দিন বিশ্বাস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এম সালাউদ্দিন। এ ছাড়া বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বাগোয়ান, মোনাখালী, দারিয়াপুর ও মহাজনপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
আলোচনা সভাগুলোতে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
