ছবির ক্যাপশন:
কৃষক ও নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষিঋণ, নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ সুবিধা এবং বাংলা কিউআর কোডের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
গতকাল রোববার বেলা ১১টায় শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের পরিচালক মো. নাজিম উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজালাল ইসলামী ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ইভিপি ও প্রধান মো. আব্দুর রহিম। সভায় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক একেএম আমিরুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসএম রাশিদুল করিম, খুলনা অঞ্চলের এসভিপি ও প্রধান সাইদুর রহমান, রাজশাহী শাখার প্রধান ও ভিপি মো. আরিফ বিল্লাহ, কার্ড বিভাগের এসভিপি ইকরাউর রহমান টুলু, ডেপুটি ম্যানেজার আব্দুল হামিদ, ব্যাংকের কর্মকর্তা আশরাফুল আলম, খুলনা অঞ্চলের ১০টি শাখার ব্যবস্থাপক, কৃষক ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক চৌধুরী মো. শহীদুল্লাহ। এছাড়া উদ্যোক্তা তানিয়া জোয়ার্দ্দার, মরিয়ম আক্তার হিমি ও লিজা হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে সফল উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
