দামুড়হুদায় পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদ

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
দামুড়হুদায় পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন এবং এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত পাঁচজনসহ সাত গ্রেপ্তার করা হয়েছে। পরে ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দামুড়হুদা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার হেমায়েতপুর মাঝেরপাড়ার দাউদ শেখের ছেলে আকরাম শেখকে (৩৮) তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেন।


একই অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় দামুড়হুদা সদরের দশমীপাড়ার আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলামকে (৪০)। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজন হলেন- উপজেলার সুবলপুর গ্রামের সুখসাগরপাড়ার জালাল উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), পীরপুর কুল্লা গ্রামের খালপাড়ার সবদুলের ছেলে শাহীন আলম (২১), একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে তেলা (২৬), কালিয়া বকরি গ্রামের শরীফ মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং মজলিশপুর গ্রামের মৃত মাদার মল্লিকের ছেলে সেন্টু (৫৫)।


দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাত আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)