ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে তিনজন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়। এদিন কুড়ুলগাছি ইউনিয়নের ১ হাজার ৫২৬টি পরিবারের মধ্যে টিসিবির প্যাকেজ পণ্য বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ১টি লাক্স সাবান। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৪৩৫ টাকা। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য পেয়ে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা গেছে।
