আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুহুল আমিন

সুশিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রুহুল আমিন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের জায়গা সম্প্রসারণে মাটি ভরাট প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে। এছাড়া জীবননগর উপজেলার ছয়টি স্কুল-কলেজ জাতীয়করণের সম্ভাব্য তালিকায় রয়েছে। এর মধ্যে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টিও জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে জাতীয় সংসদে সুপারিশসহ সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।
এমপি আরও বলেন, শিক্ষার্থীদের সবার স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হবে। বর্তমান সমাজে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, শিক্ষকদের অভাবও নেই। কিন্তু ভালো মানুষের খুব অভাব। তাই সুশিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান।


বিদ্যালয়ের উন্নয়নে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান তিন্নি। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষক ছাইদুর রহমান।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, অভিভাবক সদস্য মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সেলিম আকতার খান (মিণ্টু), আন্দুলবাড়ীয়া কলেজের এডহক পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু, কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, জেলা হোমিও ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার এডহক পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির ও উপজেলা টিম লিডার হাজী আব্দুর রহমান মাস্টার, বর্তমান সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন (শান্ত), আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাঈদ হাসান বাপ্পী, সংসদ সদস্যের একান্ত সহকারী ও রাজনৈতিক সহকারী (এপিএস) মাসুম বিল্লাহ, ওবায়দুল হক তুহিন ও মহাসিন আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির রহমান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)