ছবির ক্যাপশন:
‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় মরহুম রাশেদ মিয়া ভাই গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আন্দুলবাড়ীয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে খুলনার এসবি আলী ফুটবল একাদশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বাজারসংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় খুলনার দলটি। দলের পক্ষে তরুণ ও উদীয়মান খেলোয়াড় আসিফ ও সাদিক গোল করেন। দ্বিতীয়ার্ধে ১৬ নম্বর জার্সিধারী আসিফ ও সাদিক আরও একটি গোল করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে এস বি আলী ফুটবল একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন ও বল কিকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (খোকন)। এসময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর রশিদ, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন শেখ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, আন্দুলবাড়ীয়া কলেজের এডহক পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু এবং আন্দুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি ও ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল)।
এছাড়া উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা এস এম জাভেদ লালমিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদুল এবং মরহুম রাশেদ মিয়া ভাইয়ের সহোদর রাসেল মিয়া।
খেলা পরিচালনা করেন প্রধান রেফারি তরিকুল ইসলাম। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। ধারাভাষ্য দেন জীবননগরের জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল-মামুন (মামুন নিরব)। খেলা শেষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ইম্মা বাইসাইকেল স্টোরের স্বত্বাধিকারী মোল্লা হাফিজুর রহমান (ইয়াখান)।
