আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-11-06 ইং
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবহির্ভূতভাবে সংরক্ষণের দায়ে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার সাদা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বীজ, সার ও কীটনাশকের দোকানগুলোতে বিভিন্ন অনিয়মের বিষয়ে তদারকি করা হয়।


এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও নিয়মবহির্ভূতভাবে সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মো. আশাদুল হকের প্রতিষ্ঠান মেসার্স আশাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তা আদায় করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, প্রতিষ্ঠানের লাইসেন্স হালনাগাদ রাখা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন সার, কীটনাশক ও বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)