ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও উথলী মহাবিদ্যালয়ের প্রভাষক রায়হানের মা এবং মরহুম আফছার উদ্দীনের স্ত্রী রহিমা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিশ্চন্দ্রপুর (নতুনগ্রাম) গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা ১০টায় হরিশ্চন্দ্রপুর গ্রামের বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
