চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2026-11-05 ইং
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি চাঞ্চল্যকর মামলায় মো. জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার স্পেশাল কোর্ট অব সেশনস ও ফ্যামিলি অ্যাপিলেট কোর্টের বিচারক (জেলা ও দায়রা জজ) শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।


মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানাধীন একাডেমি মোড় হতে আলমডাঙ্গাগামী সড়কে কানাপুকুর পাড় সংলগ্ন মতিন মেডিকেল সেন্টারের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামিকে আটক করা হয়। পরে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০১ পিস (প্রতিটি অ্যাম্পুলে ০২ মি.লি. করে মোট ২০২ মি.লি.) অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফাইন ইনজেকশন (ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।  বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের পেশকৃত ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জব্দতালিকা, পুলিশ প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। একইসঙ্গে আসামিকে পরোয়ানা মূলে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজোপ্ত করার আদেশ দেওয়া হয়।


স্পেশাল কোর্ট অব সেশনস ও ফ্যামিলি অ্যাপিলেট কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. শামিম রেজা ডালিম বলেন, ‘মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)