ছবির ক্যাপশন:
ফাইল ছবি শরীফুজ্জামান
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক মো শরীফুজ্জামান শরীফের এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) সকালে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন শরীফুজ্জামান। এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসার বাকি প্রক্রিয়া শেষ করে দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের সেবা করতে পারেন-এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শরীফুজ্জামান। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন সেলিমুল হাবিব সেলিম।
