মহেশপুর সীমান্তে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-11-04 ইং
মহেশপুর সীমান্তে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পেপুলবাড়িয়া গ্রামের আগাড়ের মাঠ এলাকার ইসমাইলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয় ইউপি সদস্য বিল্লাল গণি খেদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। ওই নারী ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় ‘ধুড়’ (দালাল বা সহায়তাকারী) হিসেবে এসেছিলেন কি না, তা পরিচয় সনাক্ত হওয়ার পর জানা যাবে।


এ বিষয়ে কুসুমপুর বিজিবির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বোরকা পরিহিত অজ্ঞাত মহিলার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তার একটি কানের কিছু অংশ ক্ষত ছিল। তবে তিনি কবে মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না। যেহেতু এটি পুলিশ কেস এবং স্থানটি ভারত সীমান্ত থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, তাই এ বিষয়ে মহেশপুর থানা পুলিশ বিস্তারিত ভালো বলতে পারবে।"


মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য কাজ করছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে এমন রহস্যজনকভাবে বোরকা পরা মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)