চুয়াডাঙ্গায় ১৬ দলের ক্যারাম প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন রাজিব-শফিকুল জুটি

আপলোড তারিখঃ 2026-11-04 ইং
চুয়াডাঙ্গায় ১৬ দলের ক্যারাম প্রতিযোগিতা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ক্যারাম টুর্নামেন্ট-২০২৬’। গতকাল মঙ্গলবার পুরাতন জেলা খানার মোড়ে বন্ধু মহলের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও শফিকুল ইসলাম জুটি। রানার্সআপ হয় কয়েন ও আকিব জুটি।


খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজী এবং সমবায় মার্কেটের সভাপতি তৌফিকুজ্জামান আহমেদ তৌফিক। বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রশিদ, তারেক, হামজানা, রাসেল, তুরাপ, আসাদ, আজিজ ও শাহাদাত।


প্রতিযোগিতাটি ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, পারস্পরিক সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।-

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)