উথলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউল ইসলামের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-11-04 ইং
উথলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউল ইসলামের ইন্তেকাল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউল ইসলাম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক সূত্রে জানা যায়, আলাউল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার দিবাগত রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।


এদিকে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উথলী গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে শেষবারের মতো প্রিয় শিক্ষককে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ, সাবেক শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীরা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে উথলী জান্নাতুল বাকী কবরস্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)